ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

জাপানে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫, উদ্ধার ৩৭৯ জন

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   ৩৫ বার পঠিত
জাপানে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫, উদ্ধার ৩৭৯ জন

জাপনে দুই বিমানের সংঘর্ষ। ছবি: সংগৃহীত  

প্রতিবেদনে বলা হয়, কোস্টগার্ডের বিমানে থাকা ৫ জন নিহত হয়েছেন। এই বিমানটি সম্প্রতি জাপানে হওয়া শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল।

দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের কোস্টগার্ড বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানটির সংঘর্ষ হয়।

এনএইচকের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সাথে সংঘর্ষের পরপরই জাপান এয়ারলাইন্সের বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানের জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়।

সংবাদমাধ্যমটি জানায়, আগুন ধরে যাওয়া জাপান এয়ারলাইন্সের জেএএল-৫১৬ ফ্লাইটটি ৪০০ জন যাত্রী নিয়ে হোক্কাইডো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। হানেদা বিমানবন্দরে অবতরণের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে।

১৯৮৫ সালের পর থেকে জাপানে এটি সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওই সময় দেশটির গুনমা অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৫২০ জন যাত্রী নিহত হন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa