ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

সৌদিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ বাংলাদেশি নিহত

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   ৫৪ বার পঠিত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি নুর জাহান (৪৭) ও তার শিশুকন্যা আমিরা (১৩) নিহত হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি) রিয়াদ-মক্কা সড়কের সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলমের পরিবারের সদস্য। নিহত নুর জাহান ও শিশু আমিরা তার ছোট ভাইয়ের স্ত্রী-সন্তান। নিহতদের দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের নোয়াপাড়ায়।

জানা গেছে, ব্যবসায়ী নুরুল আলম গত সোমবার (১ জানুয়ারি) পরিবার নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে আবুধাবি থেকে সৌদি আরবের মক্কায় যাচ্ছিলেন। পথেই

এতে তাদের দুটি গাড়ির মধ্যে একটিতে থাকা ৭ সদস্য গুরুতর আহত হন। স্থানীয় পুলিশের সহায়তায় তাদের নিকটস্থ হাসপাতালে সিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জানুয়ারি) পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়। আহত পরিবারের বাকি সদস্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সৌদি আরব থেকে মুঠোফোনে ব্যবসায়ী নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের স্থানীয়ভাবে দাফন করার চেষ্টা চলছে। এ বিষয়ে তিনি বাংলাদেশ দূতাবাস জেদ্দায় যোগাযোগ করেছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa