ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে
Advertise with us

নেতানিয়াহুকে ক্ষমতায় চান মাত্র ১৫ শতাংশ ইসরায়েলি

ডে নাইট ডেস্ক
বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   ৫০ বার পঠিত
নেতানিয়াহুকে ক্ষমতায় চান মাত্র ১৫ শতাংশ ইসরায়েলি

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি  

দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মাত্র ১৫ শতাংশ ইসরায়েলি।

বুধবার (৩ জানুয়ারি) পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর তুলনায় দেশটির যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য বেনি গান্টজের সমর্থন অনেক বেশি। তিনি দেশটির অবসরপ্রাপ্ত সামরিক সেনা কর্মকর্তা ছিলেন।
২০২৩ সালের ডিসেম্বরের ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত ইসরায়েলের নাগরিকদের ওপর এ জরিপ করে আইডিআই। জরিপে দেখা যায়, মাত্র ১৫ শতাংশ ইসরায়েলি নাগরিক ইসরায়েল-হামাস সংঘর্ষ শেষ হওয়ার পর নেতনিয়াহুকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
আর ২৩ শতাংশের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী পদের জন্য নেতানিয়াহুর তুলনায় বেনি গান্টজ বেশি উপযুক্ত । আর বেনি গান্টজের ইসরায়েলের যুদ্ধ অবসানের পরই প্রধানমন্ত্রী পদে আসা উচিত। তবে এই জরিপে ইসরায়েলের ৩০ শতাংশ নাগরিক অংশ নেননি। অন্যদিকে, নেতানিয়াহুর প্রধানমন্ত্রী পদের জন্য ইসরায়েলিদের সমর্থন হারালেও হামাসকে ধ্বংসের জন্য ইসরায়েলি সামরিক অভিযানকে সমর্থন দিয়েছেন ইসরায়েলের অধিকাংশ নাগরিকের।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa