ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলো ইরান

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   ৫৮ বার পঠিত
ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলো ইরান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফাইল ছবি  

প্রয়াত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে জোড়া হামলার ঘটনায় ইসরায়েলকে দুষলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ হামলায় প্রাণ গেছে শতাধিক নিরীহ মানুষের। বুধবার (৩ ডিসেম্বর) তেহরানে এক জনসমাবেশে দেয়া ভাষণে এ নৃশংসতার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তিনি বলেন, আমি ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিচ্ছি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই অপরাধের মূল্য তোমাদের দিতেই হবে। যে অপরাধ তোমরা করেছো তার জন্য একদিন অবশ্যই অনুশোচনা করবে।

এদিকে, নিহতদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। কেরমান প্রদেশে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১০৩ জন। আহত আরও দুই শতাধিক।

বুধবার (৩ জানুয়ারি) ছিল আলোচিত সেনা কর্মকর্তার জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ইরানের কেরমান প্রদেশে সোলাইমানির মাজারে অনুষ্ঠিত হয় বিশেষ সভা। এতে যোগ দেন হাজার হাজার মানুষ। আলোচনা চলাকালে হঠাৎ বিস্ফোরিত হয় প্রথম বোমা। এর কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটানো হয় দ্বিতীয় বোমাটির। এতে শতাধিক সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa