ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে
Advertise with us

সাজা ঘোষণার সময় বিচারকের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   ৫৯ বার পঠিত
সাজা ঘোষণার সময় বিচারকের ওপর হামলা

সাজা ঘোষণার সময় বিচারকের ওপর হামলা। ছবি: সংগৃহীত  

বিচারের শুনানি চলাকালীন বিচারকের ওপরই হামলা চালিয়েছেন এক আসামি। বুধবার (৩ জানুয়ারি) নাটকীয় এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি আদালতে।

কোর্টরুমে এমন কাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, লাস ভেগাসে ক্লার্ক কাউন্টির বিচারক ম্যারি কে হোলথাসের ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আসামি। আকস্মিক হামলায় নিজের চেয়ার থেকে পড়ে যান বিচারক। পেয়েছেন আঘাত।
ঠিক যে মুহূর্তে ক্লার্ক কাউন্টি ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ম্যারি ক্যায় হালথাস দস্যুতার দায়ে তিনবারের অভিযুক্ত দেওবরা রেডেনকে দেয়া রায় ঘোষণা করতে যাচ্ছিলেন, তখনই হামলার এ ঘটনা ঘটে।

লাফিয়ে পড়ে রেডেন বিচারককে মেঝেতে ফেলে দেন এবং এ সময় যুক্তরাষ্ট্রের পতাকা স্ট্যান্ডসহ ডায়াসে পড়ে যায়। বিচারক ম্যারি হালথাসকে সাহায্য করতে তাৎক্ষণিক এগিয়ে আসেন কয়েকজন। তারা হালথাসের কাছ থেকে রেডেনকে ছাড়িয়ে নেন এবং মেঝেতে চেপে ধরেন। রেডেনকে ছাড়িয়ে নেয়ার পরপরই আদালত ভবনে বেজে ওঠে সতর্ক সংকেত।

মামলার রেকর্ড থেকে জানা গেছে, শারীরিক আঘাতের মাধ্যমে ক্ষতি করার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছিল রেডেনকে।

জানা গেছে, বিচারের রায় যখন দেয়া হবে, তার আগে রেডেনের আইনজীবী বিচারককে তার মক্কেলের জন্য প্রবেশনের আবেদন জানান। তবে বিচারক হালথাস এ সময় বলেন, ‘আমি মনে করি, এবার তার (রেডেন) ভিন্ন কিছুর স্বাদ গ্রহণের সময় এসেছে।’ আর এর পরপরই হামলার ঘটনা ঘটে।

আদালতের নথি অনুসারে জানা যায়, রেডেন গত বছরের এপ্রিলে একজন লোককে শারীরিকভাবে আঘাত করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন। এক মাস পর রেডেনকে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। তবে অক্টোবরে তাকে বিচারের মুখোমুখি করা হয়। নভেম্বরে তিনি দোষী প্রমাণিত হন। ডিসেম্বরে একটি হাজিরায় অনুপস্থিত থাকলে বিচারক ম্যারি হালথাস তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস, এবিসি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa