ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনা

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   ৬৯ বার পঠিত
ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকা সহ দেশটিতে অব্যহতভাবে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল বাহিনী।

গাজ উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অভিবাসনের পরিকল্পনা করছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়কমন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
এদিকে তাদের এ পরিকল্পনার কড়া সমালোচনা করেছে নেদারল্যান্ড ‍ও সৌদি আরব। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি ইসরায়েলকে জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছে। এ ছাড়াও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিতাড়নের জন্য ইসরায়েলের যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন।

ইসরায়েলের এ পরিকল্পনার সমালোচনা করে নেদারল্যান্ড তাদের সিদ্ধান্তকে কাণ্ডজ্ঞানহীন বলে সমালোচনা করেছে। দেশটি বলছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো আহ্বান বা ভূখণ্ডকে সীমিত করার পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে নেদারল্যান্ড। কেননা এরমধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো ভবিষ্যৎ নেই। একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের ওপর জোর দিয়েছে তারা।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন অভিযান চালায় হামাস। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে তেল আবিব। দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। যার মধ্যে ৬ হাজারই শিশু। বাস্তুচ্যুত হয় উপত্যকার বেশিরভাগ মানুষ।

সূত্র: আল জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa