ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

মাঝ আকাশেই উড়ে গেল বিমানের দরজা, জরুরি অবতরণ

ডে নাইট ডেস্ক
শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪   ৫২ বার পঠিত
মাঝ আকাশেই উড়ে গেল বিমানের দরজা, জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানের দরজা মাঝ আকাশেই উড়ে যাওয়ায় জরুরি অবতরণ করা হয়েছে। পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পর এ ঘটনা ঘটে।

শনিবার (৬ জানুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।
যাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, কেবিনের একটি মাঝের দরজা বিমান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় দরজা দিয়ে বাইরের সবকিছু দেখা যাচ্ছিল।

আলাস্কা এয়ারলাইন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ নিয়ে বিবৃতি দিয়েছে। এতে তারা লিখেছে, পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার ওন্টারিওগামী এস১২৮২ বিমান উড্ডয়নের পরপরই একটি ঘটনার সম্মুখীন হয়। বিমানটি ১৭১ যাত্রী এবং ছয়জন ক্রুসহ নিরাপদে ফের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে। কী হয়েছিল আমরা সেটি তদন্ত করছি। বিস্তারিত তথ্য জানা গেলে সেটি প্রকাশ করা হবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, আলাক্সা এয়ারলাইন্সের ফ্লাইট ১২৮২ সংক্রান্ত একটি ঘটনার তদন্ত করছে তারা।

উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষক সংস্থা ‘ফ্লাইটরাডার২৪’ জানিয়েছে, আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজটি ১৬ হাজার ফুট উচ্চতায় উঠে গিয়েছিল। পরে দিক পরিবর্তন করে এটি আবার পোর্টল্যান্ড বিমানবন্দরে ফিরে আসে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa