ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

নভোচারী সুলতান নেয়াদি হলেন আমিরাতের যুবমন্ত্রী

ডে নাইট ডেস্ক
শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪   ৫৭ বার পঠিত
নভোচারী সুলতান নেয়াদি হলেন আমিরাতের যুবমন্ত্রী

নভোচারী সুলতান আল নেয়াদিকে যুবমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার তার নাম ঘোষণা করেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

আল নেয়াদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কয়েকমাস ধরে কাজ করেছেন আসছেন। সেখান থেকে তিনি পবিত্র কাবাসহ বিভিন্ন স্থাপনার ছবি শেয়ার করে আলোচনায় আসেন। তাকে

গত বছরের সেপ্টেম্বরে দুবাই শাসক দেশের যুবমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত প্রার্থীর অনুসন্ধানের ঘোষণা দেন। এর জন্য আবেদনের আহ্বান জানান তিনি। কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার আমিরাতবাসীর আবেদন জমা পড়েছিল।

সেই সময় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম বলেন, আমরা চাই যুবমন্ত্রী হওয়া ব্যক্তিটি সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে জ্ঞানী হোক, তার দেশের প্রতিনিধিত্ব করার জন্য সাহসী এবং শক্তিশালী হোক এবং স্বদেশের সেবা করার জন্য উৎসাহী হোক।

শনিবার আমিরাতের ভাইস প্রেসিডেন্ট জানান যে, যুবমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনকে বাছাই করা হয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি উঠে আসে নিয়াদির নাম।

তিনি বলেন, আল নিয়াদি যুবকদের সাথে সম্পর্কিত বিষয়গুলোর সবচেয়ে কাছের একজন এবং তাদের পরিবেশন ও অগ্রগতির জন্য সবচেয়ে আগ্রহী।

যুবমন্ত্রীর পাশাপাশি সুলতান আল নেয়াদি তার বৈজ্ঞানিক এবং মহাকাশ-সম্পর্কিত দায়িত্ব পালন করতে থাকবেন বলেও জানিয়েছেন দুবাই শাসক।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa