ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

জনগণকে সম্পৃক্ত করার সক্ষমতা হারিয়েছে বিএনপি: নিউইয়র্ক টাইমস

ডে নাইট ডেস্ক
শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪   ৫৩ বার পঠিত
জনগণকে সম্পৃক্ত করার সক্ষমতা হারিয়েছে বিএনপি: নিউইয়র্ক টাইমস

মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বাংলাদেশের বিরোধী দল হিসেবে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বিএনপি। দলটি সরকারবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার সক্ষমতাও হারিয়েছে। ফলে সাত জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আগামীকালের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিকে তাকিয়ে আছে বিশ্বের শক্তিধর সব দেশ। সেসব দেশের সংবাদ ও গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে একের পর এক বিশ্লেষনধর্মী প্রতিবেদন ও নিবন্ধ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমটি।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সামরিক অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের পথ পেছনে ফেলে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। তবে ১৭ কোটি মানুষের দেশটিতে এবারের নির্বাচনে ততটা প্রতিদ্বন্দিতা হচ্ছে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনে ব্যর্থ বিএনপির নির্বাচন বয়কট করা।

নিউইয়র্ক টাইমস বলছে, বিএনপি নির্বাচনের আগের দিন থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। তাতে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের পরে যদি বিএনপি সহিংসতার পথ বেছে নেয় তাহলে তারা আবারো সরকারের ফাঁদে পা দেবে দলটি।

প্রভাশালী এই মার্কিন পত্রিকাটি বলছে, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গার্মেন্টস রপ্তানি শিল্পে বিনিয়োগের সুফলসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রতিবেশী ভারতকে ছাড়িয়েছিল। তার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ এবং জলবায়ু বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশ বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে।

প্রতিবেদনে জাতির পিতা সপরিবারে নিহত হওয়া, বিরোধী দলে থাকাকালে শেখ হাসিনা ওপর গ্রেনেড হামলার বিষয়টি তুলে ধরে বলা হয়। অন্যদিকে, জিয়াউর রহমান অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa