ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে
Advertise with us

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

ডে নাইট ডেস্ক
সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   ৫৪ বার পঠিত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত । ছবি: সংগৃহীত  

দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলির হামলায় ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে গাজায় চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ল।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-গাজা সীমান্ত সংঘাতের সবশেষ রক্তক্ষয়ী ঘটনা এটি। এই সংঘাতের ফলে গাজায় বেসামরিকদের জীবন মানের ক্ষতি ক্রমবর্ধমান। পরিস্থিতি চলতে থাকলে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ বাধতে পারে আশঙ্কা করা হচ্ছে।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় সর্বাত্মক যুদ্ধ এবং ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই শুরু হওয়ার পর নিহতদের মধ্যে তিনিই সশস্ত্র গোষ্ঠীর সবচেয়ে সিনিয়র যোদ্ধা। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় বৈরুতে হামাসের সিনিয়র নেতা নিহত হওয়ার পর লেবাননের সঙ্গে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

এই অঞ্চলের সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চলতি সপ্তাহে সফর করা শুরু করেছন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইসরায়েল বলেছে, তারা উত্তর গাজায় বড় ধরনের অভিযান শেষ করেছে এবং এখন কেন্দ্রীয় অঞ্চল ও দক্ষিণের শহর খান ইউনিসের দিকে নজর দিচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ আরও অনেক মাস ধরে চলতে থাকবে কারণ স্বাধীনতাকামী সেনাবাহিনী হামাসকে ভেঙে দিতে চাইছে এবং ৭ অক্টোবরের হামলার সময় বন্দী করা অসংখ্য জিম্মিকে ফিরিয়ে দিতে চাইছে যা যুদ্ধের সূত্রপাত করেছিল।

ইসরায়েলি হামলায় ইতিমধ্যে ২৩ হাজার ফিলিস্তিনি বেসামরিক ও যোদ্ধা নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। বাস্তুচ্যুত হয়েছে অঞ্চলটির প্রায় ২৩ লাখ বাসিন্দার ৮৫ শতাংশ। অনাহারে দিন কাটাচ্ছে এক চতুর্থাংশ মানুষ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa