ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জী

ডে নাইট ডেস্ক
সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   ৪৮ বার পঠিত
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জী

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (৮ জানুয়ারি) গঙ্গাসাগর মেলায় কপিলমুনির আশ্রম পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, আমাদের অভিনন্দন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

মমতা ব্যানার্জী গঙ্গাসাগর মেলা পরিদর্শনে গিয়ে দাবি করেন এই মেলা হলো বিশ্বের সেরা মেলা। এদিন বেশ কিছু প্রকল্পেরও ঘোষণা করেন তিনি।

মমতা বলেন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এর নাম দেওয়া হলো যুবশ্রী।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় ৫০টি সেন্টার চালু করা হয়েছে। চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় আরও দুটি করে মোট ৪৬টি সেন্টার করা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa