ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

এটিএম মেশিন তুলে নিয়ে গেল চোর

ডে নাইট ডেস্ক
সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪   ৪২ বার পঠিত
এটিএম মেশিন তুলে নিয়ে গেল চোর

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি অটোমেটিক টেলার মেশিন (এটিএম) তুলে নিয়ে গেছে চোরেরা। এ সময় ওই এটিএম বুথে প্রায় ৩০ লাখ রুপি ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস’র।

সোমবার (৮ জানুয়ারি) ভোর ৩টার দিকে আগ্রা জেলার কাগারোল শহরে এই ঘটনা ঘটে। মূলত ঘন কুয়াশার সুযোগ নিয়ে এই চুরির ঘটনা ঘটেছে।

আগ্রার পুলিশ কমিশনার ড. প্রীতিন্দর সিং বলেছেন, ‘আগ্রা জেলার কাগারোল শহরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখা আছে। ব্যাংকটির পাশেই এটিএম বুথটি। সোমবার ভোর আড়াইটা থেকে ৩টার মধ্যে চার-পাঁচজন চোর একটি পিকআপ ভ্যান নিয়ে এসে এটিএমটি উপড়িয়ে তুলে নিয়ে যায়।’

তিনি বলেন, এসবিআই‘র কাগারোল শাখার ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেছে, এটিএমটিতে প্রায় ৩০ লাখ নগদ রুপি ছিল। আগ্রা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) অভিযুক্তদের খুঁজছে।

এ ঘটনায় এসবিআই কাগারোল শাখার ম্যানেজার সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আশেপাশের এলাকা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa