ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪   ৪৮ বার পঠিত
ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান

আট দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। এর আগে বছরের প্রথম দিনে আঘাত হানা ওই ভুমিকম্পে এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় এখনও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। আর গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, মঙ্গলবারের ভূমিকম্পে সেখানেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের প্রথম দিনেই আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দুইশত ছাড়িয়েছে এবং শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। শক্তিশালী ওই ভূমিকম্পের যেসব ঘরবাড়ি ধসে পড়েছে সেগুলোর অনেক জায়গায় এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। ফলে ধসে পড়া সেসব অবকাঠামোর নিচে অনেক মানুষ আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপান সরকারের তথ্যমতে, বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। প্রায় ৬০ হাজার বাড়ি পানি ও ১৫ হাজার ৬০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। আর ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বর্তমানে তুষারপাত হচ্ছে। ফলে সেখানে উদ্ধারকারীদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa