ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে
Advertise with us

নির্বাচন নিয়ে ইইউ হতাশা প্রকাশ

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪   ৪৫ বার পঠিত
নির্বাচন নিয়ে ইইউ হতাশা প্রকাশ

বাংলাদেশে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সব ক’টি রাজনৈতিক দল অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সাথে নির্বাচনে অনিয়মের পূর্ণ তদন্ত নিশ্চিতের আহ্বান জানিয়েছে ২৭ দেশের এই জোট।

মঙ্গলবার (৯ জানুয়ারি) জোটের উচ্চপদস্থ প্রতিনিধি জোসেপ বোরেলের এক বিবৃতিতে নিজেদের এই অবস্থান জানিয়েছে ইইউ।

তবে বিবৃতিতে, রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের সাথে কাজ অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংস্থাটি। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ সংলাপের আহ্বানও জানিয়েছে ইইউ। গণমাধ্যম, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলো কোনো ধরনের ভয়ভীতি ও বাধা ছাড়াই যেন তাদের কাজ চালিয়ে যেতে পারে সেই পরিবেশ নিশ্চিতের প্রতিও গুরুত্বারোপ করে ইইউ।

জোসেপ বোরেল বিবৃতিতে বলেন, ইইউ নির্বাচনবিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষগুলোর মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। স্বচ্ছতা ও জবাবদিহির একই চেতনায়, আমরা নির্বাচনে অনিয়মের যেসব খবর এসেছে, সেগুলোর সময়োচিত ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়— গত রোববার (৭ জানুয়ারি) বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ফলাফলও প্রকাশ হয়েছে। এতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

এই নির্বাচনে সব প্রধান দল অংশগ্রহণ করেনি বলে ইইউ হতাশা ব্যক্ত করছে। ইইউ পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশের সঙ্গে ইইউর অংশীদারিত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের দ্বারা প্রতিষ্ঠিত। তাই ইইউ নির্বাচনকালীন সহিংসতার নিন্দা জানায় এবং নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানায়।

নির্বাচনকালে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে ইইউ সম্মান করে এবং সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে। এ ক্ষেত্রে বিরোধী দলের ব্যক্তিদের আটক অত্যন্ত উদ্বেগজনক বলেও মনে করে ইইউ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa