ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর হামলা

ডে নাইট ডেস্ক
বুধবার, ১০ জানুয়ারি ২০২৪   ৫০ বার পঠিত
টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর হামলা

টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর হামলা। ছবি: সংগৃহীত  

ইকুয়েডরের একটি টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে সেখানে ঢুকে পড়ে একদল বন্দুকধারী। অনুষ্ঠানের মাঝেই তারা গুলি চালায় এবং কর্মীদের হুমকি দেয়।

গত সোমবার দেশটির বন্দরনগরী গুয়াইকিল শহরে টিসি নামের ওই টেলিভিশন স্টেশনে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে হামলাকারীরা। একপর্যায়ে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে পড়ে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তার আগের দিন দেশটির দুর্ধর্ষ মাদক সিন্ডিকেট লস ক্রোনেরসের হোতা অ্যাডলফো মাসিয়াস কারাগার থেকে পালিয়ে যায়। যার ফলে দেশটিতে ৬০ দিনের জরুরি অবস্থা এবং রাতে কারফিউ জারি করা হয়। পালিয়ে যাওয়া অ্যাডলফো মাসিয়াসকে মাদকপাচার, হত্যা ও সংঘবদ্ধ অপরাধের দায়ে ৩৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলাকারীরা বন্দুক ও গ্রেনেড নিয়ে টেলিভিশন স্টেশনটির সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঢুকে পড়ে। সেখানে তারা গুলি চালায়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa