মুম্বাইয়ে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালের। এবারের আসরে মনোনীত হয়েছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন’র ‘সাঁতাও’, নূর ইমরান মিঠু’র ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানু’র ‘নোনা পানি’। ২০তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি।

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র “সাঁতাও’’। ‘সাঁতাও’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।

মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘পাতালঘর’-এ অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু প্রমুখ।

খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘নোনা পানি’সিনেমাটি। কাহিনি বিন্যস্ত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের দৈনন্দিন জীবন নিয়ে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেলসহ আরও একঝাঁক অভিনয়শিল্পী।

‘নোনা পানি’ চলচ্চিত্রটি এখনও বাংলাদেশে মুক্তিপায়নি। আগামী ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটি প্রথম বাংলাদেশে প্রদর্শিত হবে।