ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীকে ডব্লিউইএফের বার্ষিক সভায় আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জানুয়ারি ২০২৪   ৪৮ বার পঠিত
অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীকে ডব্লিউইএফের বার্ষিক সভায় আমন্ত্রণ

সংগৃহীত ছবি  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে এবং তার সরকারের সঙ্গে অব্যাহতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)।

একই সঙ্গে ডব্লিউইএফ প্রধানমন্ত্রীকে ১৫-১৯ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোস-ক্লিস্টার্সে অনুষ্ঠেয় ৫৪তম বার্ষিক সভায় যোগদানের আমন্ত্রণ জানিয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় ডব্লিউইএফ-এর নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়াব বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে আপনার দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুগ্রহ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে আমার অভিনন্দন গ্রহণ করুন। আমি নতুন মেয়াদে আপনার এবং আপনার সহকর্মীদের সাফল্য কামনা করি।’

তিনি বলেন, প্রবৃদ্ধির সম্ভাবনার পূর্ণ লক্ষ্য অর্জনে সহায়তা করতে শেখ হাসিনা ও তার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মুখিয়ে আছে।

‘আস্থার পুনঃনির্মাণ’ প্রতিপাদ্যের অধীনে ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে শোয়াব বলেন, ‘আমি আপনাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫৪তম বার্ষিক সভায় আমন্ত্রণ জানানোর সুযোগ নিতে চাই, যা সুইজারল্যান্ডের দাভোস-ক্লিস্টারে ১৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘আমি সত্যিই এই প্রচেষ্টায় আপনাকে জড়িত করার জন্য উন্মুখ হয়ে আছি এবং আশা করি আপনাকে দাভোসে স্বাগত জানাতে পারবো।’

যথারীতি, ১শ’টিরও বেশি সরকার প্রধান, সকল আন্তর্জাতিক সংস্থা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ১ হাজারটি বৈশ্বিক সংস্থা, প্রাসঙ্গিক নাগরিক সমাজ এবং অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বব্যাপী মিডিয়া সর্বোচ্চ মাত্রায় এই বার্ষিক সম্মেলনে যোগ দিবে।

শেখ হাসিনার নতুন নেতৃত্বের ভূমিকায় তার সাফল্য কামনা করে তিনি বলেন, বাংলাদেশ তার অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম হবে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।

শোয়াব বলেন, ‘আপনার নেতৃত্বে এগিয়ে নেওয়া সাহসী সংস্কারগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান বাড়াতে সাহায্য করেছে।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa