ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো দিল্লি-লাহোর

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪   ৫১ বার পঠিত
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো দিল্লি-লাহোর

প্রতীকী ছবি  

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) দুপুরে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাব পড়ে পাকিস্তানসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।

তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে যে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩।

খালিজ টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই জোরাল ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০১ কিলোমিটার গভীরে।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লির মাটি। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানে ভূমিকম্পের প্রভাব ব্যাখ্যা করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, ইসলামাবাদ, লাহোর, খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাবজুড়ে কম্পন অনুভূত হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa