ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

কবি দেবারতি মিত্র মারা গেছেন

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪   ৯৬ বার পঠিত
কবি দেবারতি মিত্র মারা গেছেন

সংগৃহীত ছবি  

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি দেবারতি মিত্র (৭৭) মারা গেছেন। বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে ভারতের কলকাতার বাসভবনে তিনি মারা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

কবি দেবারতি মিত্র ১৯৪৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। ১৯৭১ সালে দেবারতির প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’ প্রকাশিত হয়। প্রকাশের সঙ্গে সঙ্গেই তার স্বতন্ত্র কবিতার ভাষা এবং বিষয় আলোচনায় আসে।

নারী মনের গহীনের অনুভব তিনি আজীবন তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন।

কবি দেবারতি মিত্রের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘আমার পুতুল’, ‘যুবকের স্নান’, ‘ভূতেরা ও খুকি’, ‘তুন্নুর কম্পিউটার’, ‘থঙহোয়া ফুল সাদা’ প্রভৃতি। নিভৃতচারী দেবারতি সভা-সমিতি এড়িয়ে চলতেন। স্বামী মণীন্দ্র গুপ্তও ছিলেন খ্যাতনামা কবি। তিনি প্রয়াত হয়েছেন ২০১৮ সালে।

সাহিত্যে অবদানের জন্য কৃত্তিবাস পুরস্কার, আনন্দ পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কারসহ নানা সম্মাননা অর্জন করেছেন দেবারতি মিত্র।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa