ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪   ৯২ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অভিনন্দন

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ছবি: সংগৃহীত  

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অভিনন্দন জানান। বৈঠকে দুই নেতা ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা করেন।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নির্বাচনের প্রশংসা করে বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা নাশিদ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছে।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa