ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

অ্যাপলকে হটিয়ে সবচেয়ে দামি কোম্পানি এখন মাইক্রোসফট

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪   ৮৯ বার পঠিত
অ্যাপলকে হটিয়ে সবচেয়ে দামি কোম্পানি এখন মাইক্রোসফট

অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে মাইক্রোসফট। শেয়ার বাজারে অ্যাপলের চাহিদা কমে যাওয়ার কারণে শীর্ষস্থান হারিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার বিশ্বের শীর্ষ কোম্পানি মাইক্রোসফটের বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৯০৩ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে নেমে আসা অ্যাপলের বাজার মূলধন ছিল ২ দশমিক ৮৭১ ট্রিলিয়ন ডলার।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২১ সালের পর এই প্রথম দামী প্রতিষ্ঠানের তালিকায় এক নম্বরে নাম লেখালো মাইক্রোসফট। গত কয়েক বছর ধরেই প্রথম স্থান নিয়ে অ্যাপলের সঙ্গে তাদের প্রতিযোগিতা চলছে।

গত বছরের শেষদিকেই মাইক্রোসফটের শেয়ার ছিল উঠতির দিকে। সেই ধারাবাহিকতা বজায় থাকে এ বছরও। চ্যাটজিপিটি মেকার ওপেনএআইতে বিনিয়োগই তাদের এই সুখবর এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে। শেয়ারবাজারে বৃহস্পতিবার তাদের শেয়ার বেড়েছে দশমিক ৭ শতাংশ। আর তাতে বাজারমূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬৫ ট্রিলিয়ন ডলারে।

সব মিলিয়ে গত কয়েকদিনে মাইক্রোসফটের শেয়ার বেড়েছে ২ শতাংশ। তাতে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য হয়েছে ২ দশমিক ৯০৩ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে অ্যাপলের শেয়ার কমেছে দশমিক ৯ শতাংশ। তাতে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য হয়েছে ২ দশমিক ৮৭১ ট্রিলিয়ন ডলার।

২০১৮ সালের পর থেকে বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে দামী কোম্পানির খেতাব কেড়ে নিতে দেখা গেছে মাইক্রোসফটকে। এর মধ্যে সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ছিল ২০২১ সালে, যখন করোনা মহামারির কারণে আইফোনের সরবরাহে ঘাটতি দেখা দেয়। আর এর প্রভাব পড়েছিল অ্যাপলের শেয়ারমূল্যেও।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa