ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪   ৭২ বার পঠিত
শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। তিনি বলেছেন, বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের চেতনায় বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বিকশিত হচ্ছে।

শনিবার (১৩ জানুয়ারি) ঢাকার রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। এরআগে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন।
রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধানের পদে নিযুক্ত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) রুশ ফেডারেশন সরকার ও ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই। সরকার পর্যায়ে দুই দেশের সক্রিয় কার্যক্রমে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতায় আরও জোরদার হবে বলে তিনি বিশ্বাস করেন, যা সম্পূর্ণভাবে দুই দেশকে লাভবান করবে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দায়িত্বশীল কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন মিখাইল মিশুস্টিন।

এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছিলেন, ‘সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa