https://daynightbd.com


পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতাধরদের কাছে নতি শিকার করলেই আমার বিরুদ্ধে সব মামলার ইতি ঘটানো হবে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে তা নিরপেক্ষ নয়। নির্বাচন কমিশন অকার্যকর। দ্য নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
খবরে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এসব মন্তব্য করেছেন আদিয়ালা জেলে সাংবাদিকদের কাছে। শুক্রবার জেলের ভেতরে ইমরানের বিরুদ্ধে মামলার শুনানি হয়। তিনি বলেন, ‘সাইফার ষড়যন্ত্র’ উন্মোচনের সাহস সম্পর্কে বার্তাও পাঠানো হয়েছিল। এই মামলায় গত বছর আগস্টে তাকে জেলে নেওয়া হয়।
পিটিআই প্রধান বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে তোষাখানা মামলা শেষ করে দেওয়া হয়েছে।
মরিয়ম নওয়াজ তোষাখানা থেকে একটি বিএমডব্লিউ নিয়েছেন। তবে এ সম্পর্কে ঘোষণা দেননি তিনি।
বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে। ইমরান বলেন, পানামা কেলেঙ্কারি অনুযায়ী মরিয়মের চারটি ফ্ল্যাট আছে। কিন্তু জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি) সেই মামলাও প্রত্যাহার করেছে।


