ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

নবীজির কাছে সাহাবি আব্দুল্লাহ ইবনে সালামের শোনা প্রথম ৪ উপদেশ

ধর্ম ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   ৬২ বার পঠিত
নবীজির কাছে সাহাবি আব্দুল্লাহ ইবনে সালামের শোনা প্রথম ৪ উপদেশ

প্রতীকী ছবি  

ইসলাম গ্রহণের আগে একজন ইহুদি পাদরি ছিলেন বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে ইবনে সালাম রাদিয়াল্লাহু তায়ালা আনহু।হজরত ইয়াকুব ইবনে ইউসুফ আ.-এর বংশধর ছিলেন তিনি। ইহুদি ধর্মের গ্রন্থ সম্পর্কে ভালোভাবে জানাশোনা ছিল তার। সেখানে বর্ণিত শেষ নবীর আলামত সম্পর্কে জানতেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে এলেন, তখন মদিনার লোকজন দলে দলে রাসূল সা.-কে দেখতে এলেন। তাদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম রা.-ও এলেন। তিনি রাসূলুল্লাহ সা.-এর নূরানী চেহারা দেখেই অনুভব করতে পারেন যে, সত্যিই ইনি আল্লাহর প্রেরিত শেষ নবী।

মুহাম্মদ সা.-ই ইহুদিদের ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবী কি না তা যাচাই করতে তিনি রাসূল সা.-কে কয়েকটি প্রশ্ন করলেন।

রাসূলুল্লাহ সা. তখন উপস্থিত নও-মুসলিমদের মাঝে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেদিন রাসূল সা.-এর কথা শুনে কোনো প্রশ্ন না করেই চলে গেলেন হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রা.।

দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সা.-এর কাছে উপস্থিত হয়ে তাঁর সাথে কিছুক্ষণ একান্ত আলোচনাকালে তাঁকে এমন কিছু প্রশ্ন করলেন, যার উত্তর নবী ছাড়া অন্য কারো পক্ষে দেয়া সম্ভব নয়।

রাসূল সা. সব প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। উত্তর পেয়ে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল। (সহিহ বুখারি, হাদিস : ৭৩৪৮)

ইসলাম গ্রহণের পর তিনি রাসূল সা.-এর কাছ থেকে প্রথম যে উপদেশ শুনেছিলেন এতে রাসূল সা. সালামের প্রচার-প্রসার, দরিদ্রকে ভালোবাসা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও রাত জেগে ইবাদতের কথা বলেছিলেন।

এ বিষয়ে হাদিসের গ্রন্থ ইবনে মাজায় বর্ণিত হয়েছে, আবদুল্লাহ বিন সালাম রা. থেকে বর্ণিত—

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন (হিজরত করে মক্কা থেকে) মদীনায় এলেন তখন লোকেরা তাঁর কাছে যেতে লাগলো এবং বলাবলি করতে লাগলো, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন (তিনবার)।

আমিও লোকজনের সাথে (তাঁকে) দেখতে গেলাম। আমি তাঁর চেহারা ভালোভাবে দেখার পর বুঝতে পারলাম যে, এই চেহারা মিথ্যাবাদীর নয়। সর্বপ্রথম তাঁর মুখে আমার শোনা কথা এই যে, তিনি বললেন—

হে লোকসকল! তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, আহার করাও, আত্নীয়তার সম্পর্ক বহাল রাখো এবং লোকজন যখন ঘুমিয়ে থাকে, তখন রাতের বেলা নামায পড়ো। শান্তিতে জান্নাতে প্রবেশ করো। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩২৫১)

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa