ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
Advertise with us

শৈশবে মুহাম্মদ (সা.) এর খেলাধুলা যেমন ছিল

ধর্ম ডেস্ক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   ৬১ বার পঠিত
শৈশবে মুহাম্মদ (সা.) এর খেলাধুলা যেমন ছিল

প্রতীকী ছবি  

প্রিয়নবী হযরত মুহাম্মদ সা.-এর শৈশব ছিল অনন্য শুদ্ধতায় পূর্ণ এবং মানবতার জন্য শিক্ষা ও অনুকরণীয় দৃষ্টান্তে ভরা। তাঁর শৈশবে খেলাধুলা ছিল নির্মল আনন্দের মাধ্যম। শুধু বিনোদনে সীমাবদ্ধ ছিল না; বরং তা ছিল শালীনতার পরিচায়ক, শারীরিক সক্ষমতার বিকাশ এবং নৈতিকতার এক বাস্তব চর্চা। বিশেষ করে, তাঁর বনু সাদ গোত্রে কাটানো দিনগুলো এই দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ।

মা হালিমা সাদিয়া রা.-এর গৃহে নবীজির শৈশব

মক্কার রুক্ষ আবহাওয়া থেকে দূরে, বনু সাদ গোত্রের শান্ত প্রকৃতি, মরুর নির্মল পরিবেশে শৈশব কাটিয়েছেন শিশু মুহাম্মদ সা.। দুধ মা হালিমা সাদিয়া রা. তাঁকে নিজ সন্তানের মতো লালন-পালন করেছিলেন। তাঁর কাছে কাটানো আনন্দঘন, নির্মল শৈশব নবীজি সা.-এর ভবিষ্যৎ চরিত্র গঠনের শক্ত ভিত্তি তৈরি করে।

মরুভূমির প্রান্তরে তাঁর পালক ভাই-বোনদের সঙ্গে বকরির পাল চড়ানোর সময় নবীজি সা. নির্মল আনন্দে মেতে উঠতেন। সঙ্গীদের সঙ্গে দৌড়ানো, গাছের ছায়ায় গল্প বলা, কিংবা বকরির দেখভাল করার মধ্যেও তাঁর ভেতর ভিন্ন ধরনের আচরণ প্রকাশ পেত। তিনি কখনো খেলায় সীমা অতিক্রম করতেন না।

তাঁর সঙ্গে যারা খেলাধুলা করত, তারা বলত— মুহাম্মদ সা.-এর মধ্যে ছোটবেলা থেকেই এক ধরনের গাম্ভীর্য ছিল। তিনি কখনো কারো সঙ্গে ঝগড়া করতেন না, কখনো অন্য শিশুদের প্রতি রুক্ষ আচরণ করতেন না। তবুও তাঁর খেলা ছিল প্রাণবন্ত, শিশুদের মতোই সরল।

সাক্কে সাদরের ঘটনা : নির্মলতার প্রতীক

একদিন নবীজি সা. মরুভূমির প্রান্তরে সঙ্গীদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ জিবরাঈল আ. এসে তাঁর বুক চিরে হৃদয় থেকে এক কালো অংশ বের করে জমজমের পানিতে ধুয়ে যথাস্থানে রেখে দেন। জিবরাঈল আ. বলেছিলেন, ‘এটি ছিল শয়তানের প্রভাব। আমি তোমার হৃদয়কে সম্পূর্ণ নির্মল করে দিলাম।’

এই ঘটনা তাঁর জীবনের প্রথম সাক্কে সাদর বা হৃদয় পরিষ্কারের ঘটনা। (সহীহ মুসলিম, হাদিস : ২৩৬৬)

যে শিশুটি কিছুক্ষণ আগেও খেলায় ব্যস্ত ছিল, তার হৃদয় এখন পুরোপুরি পবিত্র। ফেরেশতাদের এই শুদ্ধিকরণ ছিল পৃথিবীতে তাঁর নবুওয়াতি জীবনের প্রথম প্রস্তুতি। এই ঘটনার পর হালিমা রা. এবং তাঁর স্বামী শঙ্কিত হয়ে পড়েন, তবে তাঁরা বুঝতে পারেন, এই শিশু অন্য সবার চেয়ে আলাদা।

শৈশবের খেলাধুলার শিক্ষা

নবীজি সা. -এর শৈশবের খেলাধুলা শুধু সময় কাটানোর জন্য ছিল না; বরং তা তাঁর নৈতিক শিক্ষা ও শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যম ছিল। শিশুদের মধ্যে যখন প্রতিযোগিতা হতো, তিনি তাঁর সঙ্গীদের উৎসাহ দিতেন। বকরির পাল চড়ানোর সময় তিনি যেমন সতর্ক থাকতেন, তেমনি বন্ধুত্বের চর্চাও করতেন।

সূত্র : সহিহ মুসলিম, আর-রাহীকুল মাখতুম, সীরাতে খাতিমুল আম্বিয়া, সীরাতে ইবনে হিশাম

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa