ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
Advertise with us

তিন পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   ৬৫ বার পঠিত
তিন পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা চলতি বছর তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ধরনের কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন তিনি।

নাসিরুদ্দিন বলেন, এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা।

মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি বলে জানান তিনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জুবায়েরপন্থীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পালন করবেন। এরপর পরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীরা ইজতেমা পালন করবেন।

এ ব্যাপারে শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুরায়ে নেজাম টঙ্গী ইজতেমা ময়দানে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ভাগে ইজতেমা করবে। ইজতেমা সামনে রেখে ময়দানের প্রস্তুতিকাজ এগিয়ে চলছে।

এদিকে, মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ‘মুরুব্বিদের পরামর্শক্রমে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa