ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
Advertise with us

রাষ্ট্রীয় আমন্ত্রণে ইরান যাচ্ছেন বাংলাদেশি কারি মাহবুবুর রহমান

ধর্ম ডেস্ক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   ৫৪ বার পঠিত
রাষ্ট্রীয় আমন্ত্রণে ইরান যাচ্ছেন বাংলাদেশি কারি মাহবুবুর রহমান

ছবি-সংগৃহীত  

ইরান সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অনুষ্ঠান ‘বারনামাজে মেহফিলে কোরআনি’তে অতিথি হয়ে যাচ্ছেন বাংলাদেশের কারি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তিনি। অনুষ্ঠানটি ইরানের জাতীয় টেলিভিশনে রমজান মাসব্যাপী প্রচার করা হবে। আগামী ২৭ জানুয়ারি ইরানের উদ্দেশে রওনা হবেন মাহবুবুর রহমান।

জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিখ্যাত কারিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোরআন তেলাওয়াত করেন। পুরো রমজান মাস তাদের সুললিত কণ্ঠের তেলাওয়াত দেশটির জাতীয় টেলিভিশনে প্রচার করা হয়। এবার বাংলাদেশ থেকে ইরান সরকারের আমন্ত্রণ পেয়েছেন কারি মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘আল্লাহর শুকরিয়া, তিনি আমাকে কোরআনের খেদমত করার তাওফিক দিয়েছেন। আমৃত্যু কোরআনের খেদমতের সঙ্গে থাকতে চাই। বিশ্ব দরবারে ইতিবাচক বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরতে চাই। সবার কাছে আমার জন্য দোয়া চাই।’

কারি মাহবুবুর রহমান দারুল ইরফান গার্লস মাদরাসা অ্যান্ড ইসলামিক কিন্টারগার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশ সেনাবাহিনীর আজান ও কিরাতের প্রশিক্ষক। এর মধ্যে ভারতের কয়েকটি প্রদেশে আন্তর্জাতিক কিরাত কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। অনলাইনে দেশ-বিদেশের বহু মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa