ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ ।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় শাহীন আহমেদ বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় থাকে তখনই গরীব অসৎ মানুষের ভাগ্য উন্নয়ন। আমি দীর্ঘ ১৫ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত আছি৷ আগামী উপজেলা চেয়ারম্যান নিবাচনে আমি যেন নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাহের আলী, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ-সভাপতি, আব্দুল বারেক, কলাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, আহসান উল্লাহ টিপু প্রমুখ ।