ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

সাহাবি উবাই ইবনে কাব (রা.) এর বর্ণনায় মুমিনের ৪ গুণ

ধর্ম ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   ৬৪ বার পঠিত
সাহাবি উবাই ইবনে কাব (রা.) এর বর্ণনায় মুমিনের ৪ গুণ

প্রতীকী ছবি  

হজরত উবাই ইবনে কাব রা. ছিলেন একজন বিখ্যাত সাহাবি। তিনি আনসারদের খাযরাজ গোত্রীয় লোক। তাঁর উপনাম আবুল মুনযির। তাঁকে এ উপনামটি দিয়েছিলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

মদীনার যে ৭০ জন সাহাবী ‘আকাবার দ্বিতীয় বাইয়াতে অংশগ্রহণ করেছিলেন, তিনিও তাদের মধ্যে ছিলেন। তিনি বদর ও তার পরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেছিলেন।

হজরত উবাই ইবনে কাব রা. সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে বড় কারী ছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায়ই তিনি কোরআন মাজীদ সংকলন করেছিলেন এবং তা তাঁকে দেখিয়েছিলেন। তিনি তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন-

أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ أَبي بن كَعْبٍ

‘আমার উম্মতের মধ্যে কিতাবুল্লাহর সবচেয়ে বড় কারী হজরত উবাই ইবনে কাব’।
তিনি একবার তাঁকে জিজ্ঞেস করলেন কোরআন মাজীদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি আয়াতুল কুরসীর কথা বললেন। তাতে খুশি হয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বুকে মৃদু চাপড় মারলেন এবং বললেন-

لِيَهْنِكَ الْعِلْمُ أَبَا الْمُنْذِرِ

‘হে আবুল মুনযির! ‘ইলম তোমার জন্য স্বচ্ছন্দ ও উপভোগ্য হোক।’

সাহাবি উবাই ইবনে কাব রা. বলেছেন মুমিনের চারটি বৈশিষ্ট্য রয়েছে— ১. বিপদে ধৈর্যধারণ করা। ২. কোনো কিছু পেলে আল্লাহর শোকর আদায় করা।৩. যখন কথা বলে তখন সত্য বলে। ৪. যখন বিচার করে ন্যায় নীতির সঙ্গে বিচার করে।

(সূত্র : আসহাবে রাসূলের জীবনকথা, ৩/১৮০)

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa