ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

কিছু ভুল হলেও ইসরায়েলে হামলা জরুরি ছিল: হামাস

ডে নাইট ডেস্ক
রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   ৪২ বার পঠিত
কিছু ভুল হলেও ইসরায়েলে হামলা জরুরি ছিল: হামাস

সংগৃহীত ছবি  

গত বছরের ৭ অক্টোবরের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অনেকটা আকস্মিকভাবেই ইসরায়েলে হামলা চালিয়েছে। এবার সেই হামলা নিয়ে ১৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। তাতে গত ৭ অক্টোবরের হামলাকে ‘জরুরি পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে তারা। তবে এই হামলায় কিছু ভুল হয়েছে বলেও স্বীকার করে হামাস।

রোববার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি ইংরেজি ভাষার পাশাপাশি আরবিতে প্রকাশ করা হয়।
হামাসের ওই প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবরের হামলা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি ষড়যন্ত্রের মোকাবিলা করতে ‘জরুরি পদক্ষেপ’ ছিল।

হামাসের দাবি, কিছু ত্রুটি হয়েছে… ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার দ্রুত পতন এবং গাজার সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির কারণে।

হামাস বলছে, গাজায় সব ধরনের ইসরায়েলি আগ্রাসন, অপরাধ ও হত্যাকাণ্ড দ্রুত বন্ধ করতে হবে ইসরায়েলকে। ইসরায়েলের ভবিষ্যৎ কি হবে তা তাদের নির্ধারণ করার যোগ্যতা আছে। বিশ্বের অন্য কারও এই অধিকার নেই।

প্রসঙ্গত, গাজায় ৭ অক্টোবর ইসরায়েলি হামলার পর সেখানে শতাব্দীর সবচেয়ে অমানবিক হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় ২৫ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa