ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

মসজিদুল হারাম ও নববীতে এবার তারাবি পড়াবেন যারা

ধর্ম ডেস্ক
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   ৫৩ বার পঠিত
মসজিদুল হারাম ও নববীতে এবার তারাবি পড়াবেন যারা

মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজান মাসের তারাবি নামাজের সময়সূচি ও ইমামের তালিকা প্রকাশ করেছে দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। প্রকাশিত তালিকা অনুযায়ী এবার ১৪৪৬ হিজরির (২০২৫) রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন সাতজন ইমাম এবং মসজিদে নববীতে তারাবি পড়াবেন আটজন ইমাম।

২০২৫ সালের রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন যারা
২০২৫ সালের রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন সাতজন ইমাম। তারা হলেন—

হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
শায়েখ মাহের আল মুয়াইকিলি।
শায়েখ আব্দুল্লাহ জুহানি।
শায়েখ বান্দার বালিলাহ।
শায়েখ ইয়াসির আদ-দাওসারী।
শায়েখ বাদার আত-তুর্কি।
শায়েখ ওয়ালিদ আস-সামছান।

০২৫ সালের রমজানে মসজিদে নববীতে তারাবি পড়াবেন যারা
২০২৫ সালের রমজানে মসজিদে নববীতে তারাবি পড়াবেন আটজন ইমাম। তারা হলেন—

শায়েখ আহমাদ হুদাইফী।
শায়েখ সালেহ বুদাইর।
শায়েখ খালেদ মুহান্না।
শায়েখ আব্দুল্লাহ কারাফী।
শায়েখ আব্দুল্লাহ বুয়াইজান।
শায়েখ মুহাম্মাদ বারাহজি।
শায়েখ আহমাদ তালেব।
শায়েখ মুহসিন আল কাসেম।
প্রসঙ্গত, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এবার রমজানে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। পাঁচ সালামে ১০ রাকাত তারাবির নামাজ শেষে জামাতে তিন রাকাত বিতির নামাজ আদায় করা হবে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এর আগে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হতো। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে ১০ রাকাত করা হয়। এরপর টানা কয়েক বছর ধরে মসজিদ দুটিতে ১০ রাকাত তারাবির নামাজ চলমান রয়েছে। ২০২৫ সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

সূত্র : ইনসাইড দ্য হারামাইন, দ্য ইসলামিক ইনফরমেশন

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa