ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

রমজানে উন্মুক্ত হবে মসজিদুল হারামের কিং আব্দুল আজিজ গেট

ধর্ম ডেস্ক
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   ৬২ বার পঠিত
রমজানে উন্মুক্ত হবে মসজিদুল হারামের কিং আব্দুল আজিজ গেট

মসজিদুল হারামে ইবাদত পালনকারীদের প্রবেশের অন্যতম একটি দরজা কিং আব্দুল আজিজ গেট। গেটটি এবার ২০২৫ সালের (১৪৪৬ হিজরি) রমজানে উন্মুক্ত করা হবে। ইতোমধ্যে গেটটি প্রায় পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। রমজান মাসের শুরুতেই গেটটি ইবাদত পালনকারীদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে।

গেটটি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা কিং আব্দুল আজিজের নাম অনুসারে রাখা হয়েছে। এটি মসজিদুল হারামে দশনার্থী ও ইবাদতপালনকারীদের সুবিধার জন্য নেওয়া চলমান সম্প্রসারণ প্রকল্পের অংশ।

বাদশাহ আব্দুল আজিজ গেটটি মসজিদুল হারামে প্রবেশের প্রধান পয়েন্টগুলোর একটি। গেটটি অত্যাধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এবং ভিড় কমাতে উন্নত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
এর উদ্বোধনের ফলে যাতায়াতের পথে ভিড় কমবে এবং রমজান মাসে প্রত্যাশিত লক্ষাধিক ইবাদতকারীর মসজিদুল হারামে প্রবেশ ও বের হওয়ার কাজ সহজ করবে।

২০২৫ সালের রমজানের শুরুতে বাদশাহ আব্দুল আজিজ গেটটি খোলা হবে ইবাদত পালনকারীদের জন্য।

সূত্র : ইনসাইড দ্য হারামাইন, দ্য ইসলামিক ইনফরমেশন

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa