আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করছেন। আগামী দিনেও উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় তার জন্য কাজ করে যাব আমরা।

সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর মালিবাগের আবুজর গিফারি কলেজে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,মানুষকে জিম্মি করে রাজনীতি আমরা করি না। মানুষকে পুড়িয়ে মারাকে যারা রাজনৈতিক আন্দোলন মনে করে তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। এটি হলো সন্ত্রাসী কর্মকান্ড। ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনো গণতন্ত্রের পক্ষে হতে পারেনা। যারা মানুষকে ভালবাসতে পারেনা তারা কখন দেশ প্রেমিক হতে পারে না।

নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারবো। কোন বাধা শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবেনা।

১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। আবুজর গিফারি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ শেষে বাহাউদ্দিন নাছিম পল্টন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিল মামুন রশিদ শুভ্রর সভাপতিত্বে অনুষ্ঠিত শীত বস্র বিতরন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শাহানাজ ইয়াসমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান, কেন্দ্রীয় নেত্রী শিখা বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিপুল সংখক নেতা কর্মী।