ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

প্রেমিককে ফেরাতে কালো জাদু, তরুণী খোয়ালেন ১১ লাখ টাকা

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪   ৬০ বার পঠিত
প্রেমিককে ফেরাতে কালো জাদু, তরুণী খোয়ালেন ১১ লাখ টাকা

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন ২৫ বছরের এক তরুণী। প্রেমিককে ছাড়তে নারাজ তিনি। প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা না হওয়ায় অনলাইনে এক জ্যোতিষীকে খুঁজে পান।

আহমেদ নামের ওই জ্যোতিষী জানান, তরুণীর উপরে কালো জাদু করা হয়েছে, যা তুলতে ৫০১ টাকা লাগবে। কিন্তু ৫০১ টাকা দিতে গিয়েই ১০ লাখ ৮০ হাজার টাকা খোয়ালেন ওই তরুণী।

ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের বেঙ্গালুরুতে। জালাহালি এলাকার বাসিন্দা ওই তরুণী। জ্যোতিষী তরুণীর কাছে তার পরিবার ও বন্ধুদের ছবি চান। কয়েকদিন পর জ্যোতিষী বলেন, প্রাক্তন প্রেমিককে ফিরে পেতে কালো জাদু করে দেবেন। এজন্য তিন লাখ টাকা লাগবে।

আবার কয়েক দিন পর জ্যোতিষী আড়াই লাখ টাকা দাবি করেন জ্যোতিষী। এতে সন্দেহ হয় তরুণীর। টাকা দিতে অস্বীকার করতেই জ্যোতিষী তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেয়ার হুমকি দেন তিনি। বাধ্য হয়ে আবারও সাড়ে ৫ লাখ টাকা দিতে হয় তরুণীকে।

একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে পুলিশের কাছে যায় তরুণীর পরিবার। এরপরই জালাহালি থানায় মামলা করেন তরুণী। অভিযুক্ত জ্যোতিষীর খোঁজ করছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa