ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

তারাবির নামাজ আদায়ে মসজিদে মুসল্লিদের ঢল

ধর্ম ডেস্ক
শনিবার, ০১ মার্চ ২০২৫   ৫৯ বার পঠিত
তারাবির নামাজ আদায়ে মসজিদে মুসল্লিদের ঢল

তারাবির নামাজের মধ্য দিয়ে দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবির নামাজ। প্রথম তারাবিতেই বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শনিবার (১ মার্চ) এশার আজানের পরই দলে দলে মুসল্লিরা মসজিদে ছুটতে শুরু করেন। পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে যেতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের।

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মহল্লার মসজিদে তিল ধারণের ঠাঁই নেই। কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।

বায়তুল মোকাররমে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই অনেকে দলবেঁধে, আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে তারাবি নামাজ আদায় করতে মসজিদে আসেন।

মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে তারাবির নামাজে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ এক বছর পর আবারও মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসে আল্লাহর শুকরিয়া আদায় করেন মুসল্লিরা।

এছাড়া রাজধানীর আরও কয়েকটি মসজিদ ঘুরেও এমন চিত্র চোখে পড়েছে। প্রত্যেকটি মসজিদ মুসল্লিতে পূর্ণ। মসজিদগুলো সব ফ্লোর মুসল্লিতে ভরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে বাইরে নামাজ আদায় করছেন। ঢাকা ছাড়াও সারা দেশের সব মসজিদে তারাবির নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দিনগত রাতে সেহরি খেয়ে রোববার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।

এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলমানরা উদযাপন করেন ঈদুল ফিতর উৎসব।

এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং ২৬ রমজান রাতে (২৭ মার্চ) পালিত হবে পবিত্র শবে কদর।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa