ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

যে আদব মানলেই আপনার রোজা হবে ‘জাহান্নামের ঢাল’

ধর্ম ডেস্ক
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫   ৬১ বার পঠিত
যে আদব মানলেই আপনার রোজা হবে ‘জাহান্নামের ঢাল’

প্রতীকী ছবি  

মুমিনের আসল সফলতা হলো- জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সুস্থ, বিবেকবান মানুষ দৃঢ়ভাবে প্রার্থনা করে জাহান্নাম থেকে মুক্তির। রোজা মানুষকে সেই নিকৃষ্ট জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরিফে রোজাকে ঢাল বলা হয়েছে। জাহান্নাম থেকে রক্ষার ঢাল। রোজা জাহান্নামের সম্মুখে ঢাল হয়ে প্রতিরোধ গড়ে। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, রোজাও তদ্রুপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল।’ (ইবনে মাজাহ: ১৬৩৯; বায়হাকি: ৪/২১০)

তবে, এ ঢালকে অক্ষুণ্ন রাখতে কিছু শর্ত পালন করা জরুরি। অর্থাৎ রোজা রেখে আপনাকে কিছু গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এজন্যই হাদিসে বলা হয়েছে- الصّومُ جُنّةٌ مَا لَمْ يَخْرِقْهَا ‘রোজা ঢালস্বরূপ, যতক্ষণ না তা বিদীর্ণ করে ফেলা হয়।’ (মুসনাদে আহমদ: ১৬৯০)

এই হাদিস আমাদের দেখিয়ে দিচ্ছে- শুধু উপোস থাকলেই রোজা পূর্ণতা পায় না। পাশাপাশি রোজার আদব রক্ষা কিংবা রোজা রেখে কিছু গুনাহ থেকে বেঁচে থাকা চাই। যাতে এ ঢাল (রোজা) অক্ষুণ্ন থাকে; বিদীর্ণ না হয়।

আরেক বর্ণনায় এসেছে, নবীজিকে জিজ্ঞেস করা হলো- কীভাবে তা বিদীর্ণ হয়? নবীজি বললেন- بِكَذِبٍ، أَوْ غِيبَةٍ ‘মিথ্যা অথবা গীবতের মাধ্যমে।’ (আলমুজামুল আওসাত, তবারানি: ৪৫৩৬)

গিবত ও মিথ্যা ইসলামে ভয়াবহ পাপগুলোর মধ্যে অন্যতম। এ দুই গুনাহের কারণে রোজা ভেঙে না ঠিক, তবে রোজা হয়ে যায় মূল্যহীন। মুজাহিদ (রহ.) বলেন, দুটি অভ্যাস এমন রয়েছে, এ দুটি থেকে যে বেঁচে থাকবে, তার রোজা নিরাপদ থাকবে—গিবত ও মিথ্যা। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৮৯৮০; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৭৪; মাজমাউল আনহুর: ১/৩৬০)

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa