জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ নীলফামারী জেলা শাখার কমিটিতে আহসান রহিম মঞ্জিল সভাপতি ও মনিরুজ্জামান মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২০জানুয়ারী ২১সদস্যের জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

কমিটির অন্যান্যের মধ্যে রয়েছেন সহ-সভাপতি হিসেবে ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, এ্যাডভোকেট নূরুল জাকি স্টালিন ও আতাউর রহমান মুকুল। এছাড়া সম্পাদক হিসেবে তাসমিন ফৌজিয়া ওপেল, অসিত কুমার ধর, বেবি রানী ঘোষ, রকিবুল আলম শাহিন ও ফারজানা ইয়াসমিন ইমু এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মাইকেল অ্যান্ড্রু আন্দ্রিয়।

সদস্য হিসেবে প্রফেসর দেবী প্রসাদ রায়, অ্যাডভোকেট আল মাসুদ আলাল, কামরুল আলম শাহ মুকুল, প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, রাসেল আমিন স্বপন, তারিকুল আলম লিখন, উমাপদ অধিকারী, রত্না বর্ধন, আব্দুল বারী ও মৃনাল কান্তি রায় রয়েছেন।

 

কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক বলেন মানবিক অসাম্প্রদায়িক জাতি গঠনে রবীন্দ্র চর্চা বাড়াতে হবে, তিনি আরো বলেন আমরা নতুন কমিটি আগামীতে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের একটি গানের স্কুল শুরু করতে চাই।