ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

নিউ হ্যাম্পশায়ার রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের জয়

ডে নাইট ডেস্ক
বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   ৭৬ বার পঠিত
নিউ হ্যাম্পশায়ার রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের জয়

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে প্রাইমারির ভোটে নিউ হ্যাম্পশায়ার জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এডিসন রিসার্চের প্রদর্শিত ফলে এমনটি দেখা গেছে; জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে ট্রাম্প তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমে ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামার পথে অনেকটা এগিয়ে গেলেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথে ট্রাম্পের অবস্থান আরও দৃঢ় হয়েছে।

হারলেও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে বলেছেন, ‘আমি একজন যোদ্ধা। এই প্রতিযোগিতা শেষ হতে এখনও অনেকটা বাকি।’ অপরদিকে নিজের সমর্থকদের সামনে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে হ্যালিকে উপহাস করেছেন, তাকে ‘প্রতারক’ বলেছেন। ট্রাম্প বলেছেন, ‘তিনি এমন করছেন, এমনভাবে কথা বলছেন যেন তিনি জিতেছেন। তিনি জেতেননি। হেরেছেন। তার জন্য খুব খারাপ একটি রাত ছিল।’

এ ছাড়াও নিজের সামাজিক মাধ্যম অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’-এ বেশ কয়েকটি পোস্টে ট্রাম্পের ক্ষুব্ধতা প্রকাশ পায়, এর একটিতে হ্যালিকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন তিনি।

নিউ হ্যাম্পশায়ারে উল্লেখযোগ্য ভাসমান ভোটার থাকায় হ্যালি আশা করেছিলেন তাদের ভোট এখানে তাকে জয় পেতে সাহায্য করবে আর এর মাধ্যমে রিপাবলিকান দলের ওপর ট্রাম্পের বজ্রমুষ্টি আলগা করতে পারবেন তিনি। তবে তার বদলে ১৯৭৬ সালের পর থেকে প্রথম রিপাবলিকান হিসেবে আইওয়ার পাশাপাশি নিউ হ্যাম্পশায়ারেও জয় পেলেন ট্রাম্প। আট দিন আগে আইওয়া প্রাইমারিতে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa