ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

আইসিজের রায় ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বৈষম্য: নেতানিয়াহু

ডে নাইট ডেস্ক
শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪   ৭১ বার পঠিত
আইসিজের রায় ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বৈষম্য: নেতানিয়াহু

দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) ‘গণহত্যা মামলা’র রায়কে বৈষম্য বলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার আইসিজে’র রায়ের প্রাথমিক প্রতিক্রিয়া ভিডিও বার্তায় এ মন্তব্য করেছেন আগ্রাসী ইসরায়েলের এই শীর্ষ কর্তা।

নেতানিয়াহু বলেছেন, ‘আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের প্রতিশ্রুতি অটুট। আমাদের দেশকে রক্ষা করা এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য আমাদের পবিত্র প্রতিশ্রুতিও সমানভাবে অটুট। ইসরায়েলকে এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জঘন্য প্রচেষ্টা ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট বৈষম্য।’

আইসিজের রায়কে ‘অপচেষ্টা’ আখ্যা দিয়ে তিনি আরও বলেছেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা চালানোর দাবিটি কেবল মিথ্যাই নয়, এটি আপত্তিকর, সর্বত্র শালীন লোকদের এটি প্রত্যাখ্যান করা উচিত। ইচ্ছাকৃতভাবে আদালতের এটি করার প্রবণতা ঘৃণ্য, এটা ইতিহাসে রয়ে যাবে।’

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে ইসরায়েলকে কারও ‘নীতি শিক্ষা’ দেওয়ার দরকার নেই। হেগের আন্তর্জাতিক বিচার আদালত দক্ষিণ আফ্রিকার ইহুদি-বিরোধী ‘গাজা গণহত্যা’ মামলা নিয়ে আলোচনা ও শেষে আমলে নিয়ে এবং সীমালঙ্ঘন করেছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আইসিজের এই রায় ইসরায়েল মানতে বাধ্য। তবে তারা স্বেচ্ছায় না মানলে আইসিজে তা বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু আন্তর্জাতিকভাবে ইসরায়েল ব্যাপক চাপের মুখে পড়বে। জাতিসংঘ বলছে, এই রায়ের ফলে ইসরায়েলের মিত্রদের ভূমিকা পরিবর্তন হবে। অনেক মিত্র তাদের পক্ষ ত্যাগ করবে। ফলে, নেতানিয়াহুর ‘বৈষম্য’ দাবির মধ্য দিয়ে এই রায়ের বিরুদ্ধে তার হতাশা প্রকাশ পেয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় দুই সপ্তাহ শুনানি শেষে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধায় (আইসিজে’র সদর দপ্তর নেদারল্যান্ডের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা) রায় ঘোষণা করেছেন আইসিজে’র বিচারক মণ্ডলীর সভাপতি জোয়ান ই ডনোগু।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে দখলদার ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)। একইসঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, মইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গণহত্যা করবে না। ইসরায়েলকে এ বিষয়ে এক মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে। একইসঙ্গে গণহত্যা পরিচালনাকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে।

আইসিজে’র বিচারক মণ্ডলীর সভাপতি বিচারক জোয়ান ই ডনোগু রায় পড়ে শোনান। তিনি বলেন, এই রায় ইসরায়েলের জন্য আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা তৈরি করেছে।

বিচারক ডনোগু আরও বলেছেন, আদালত নোট করেছে যে, ইসরায়েল দ্বারা পরিচালিত সামরিক অভিযানের ফলে প্রচুর সংখ্যক মৃত্যু এবং আহত হয়েছে, সেইসঙ্গে ব্যাপকভাবে বাড়িঘর ধ্বংস হয়েছে, জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কিছু অভিযোগ গণহত্যা কনভেনশনের বিধানের মধ্যে পড়ে। গণহত্যা মামলায় যথেষ্ট প্রমাণও রয়েছে।

ডনোগু বলেন, জেনোসাইড কনভেনশনের অধীনে ফিলিস্তিনিরা সুরক্ষিত গোষ্ঠী। আদালত ফিলিস্তিনিদের গণহত্যার হাত থেকে রক্ষা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেয়।

ফিলিস্তিন ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ইউরোপের দেশ স্পেন ও আয়ারল্যান্ড। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে’র রায়কে স্বাগত জানিয়েছে বিবৃতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বিবৃতিতে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং পক্ষগুলিকে এটির নির্দেশিত অন্তর্বর্তী পদক্ষেপগুলি বাস্তবায়নের জন্য আহ্বান জানাই।

নিজের এক্স একাউন্টে করা এক পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ আরও বলেন, ‘আমরা শান্তি এবং যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তার অনুমতি এবং ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সমর্থন অব্যাহত রাখব, যাতে উভয় জাতি শান্তি ও নিরাপত্তায় সহাবস্থান করতে পারে।’

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়, আইসিজে’র অন্তর্বর্তীকালীন রায়কে আয়ারল্যান্ড দৃঢ়ভাবে স্বাগত জানায় এবং তারা আশা করে যে ইসরায়েল আদালতের নির্দেশিত সমস্ত অস্থায়ী ব্যবস্থা বাস্তবায়ন করবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa