ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৭৪ ফিলিস্তিনি

ডে নাইট ডেস্ক
শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪   ৬০ বার পঠিত
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৭৪ ফিলিস্তিনি

সংগৃহীত ছবি  

গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ দেয়ার এক দিন পর গাজায় ১৭৪ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ১৭৪ জন নিহত এবং ৩১০ জন আহত হয়েছে। এতে গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ২৫৭ জন এবং আহতের সংখ্যা ৬৪ হাজার ৭৯৭ জনে পৌঁছেছে।

আল জাজিরা জানায়, দক্ষিণ গাজায় স্বাস্থ্যকেন্দ্রসহ খান ইউনিসের নাসের হাসপাতালে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়াও রাফাহ শহরের একটি আবাসিক ভবনে হামলায় তিনজন নিহত হয়েছেন।

এদিকে শুক্রবার গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধে ইসরাইলকে সব ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু যুদ্ধ বন্ধের নির্দেশ দেয়নি। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই আদেশ নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আলজেরিয়ার উদ্যোগে বুধবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, ইসরায়েলকে গণহত্যা বন্ধে সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিলেও সেখানে যুদ্ধবিরতির আদেশ দেয়নি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আগামী বৈঠকে আরব গ্রুপের পক্ষ থেকে তারা গাজায় যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগ করবে বলে জানান রিয়াদ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa