ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা

ডেনাইট ডেস্ক
রবিবার, ০৪ জুন ২০২৩   ৯২ বার পঠিত
নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি এক রেস্তোরাঁয় বন্দুক হামলা চালানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকালে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত রেস্তোরাঁটিতে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান এক বন্দুকধারী। ওই রেস্তোরাঁর নাম ‘বৈশাখী’।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁটিতে লাল হুডি ও কালো মাস্ক পরা এক বন্দুকধারী প্রবেশ করেন। তাকে দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই গুলি ছোড়েন বন্দুকধারী।

ফুটেজে আরও দেখা যায়, ভেতরে থাকা এক শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান এক নারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি রেস্তোরাঁটির কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে গিয়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালান হামলাকারী।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সী যুবককে স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে পাঠানো হয়। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে নিউইয়র্ক পুলিশের গোয়েন্দারা।

রেস্তোরাঁর এক কর্মচারী বলেন, গুলি চালানোর সময় তিনি রেস্তোরাঁর পেছনে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। প্রথমে তিনি বুঝতে পারেননি সেটা গুলি নাকি অন্য কিছু।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, হামলার পর হামলাকারী পালিয়ে যান। দ্রুত হামলাকারীকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa