নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতে শাহবাগ থানায় গিয়েছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার রাত ৯টার পর তারা থানায় গিয়ে নিরাপত্তার বিষয়ে সাধারণ ডায়েরি করেন।

শাহাবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাজিরুর রহমান বলেন, মুশতাক-তিশা দম্পত্তি বইমেলার ঘটনা নিয়ে থানায় এসেছেন। এ বিষয়ে শাহাবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

খন্দকার মুশতাক আহমেদ বলেন, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বইমেলায় যেতে নিরাপত্তা চাইতেই শাহবাগ থানায় জিডি করব।

শুক্রবার বিকালে বইমেলায় বইয়ের প্রচারণা করতে গেলে আগত অনেকের ক্ষোভের মুখে পড়েন এই দম্পতি। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেন তারা। পরে আনসার সদস্যদের নিরাপত্তা নিয়ে বইমেলা ত্যাগ করেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।