ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

নতুন লুকে আবারও চমকে দিলেন অভিনেত্রী পূর্ণিমা!

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   ৬৪ বার পঠিত
নতুন লুকে আবারও চমকে দিলেন অভিনেত্রী পূর্ণিমা!

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। যিনি তার রূপের কারণে দুই প্রজন্মের নায়িকা হিসেবেও পরিচিত। নব্বই দশকের শেষ দিকে শুরু করেন তার ক্যারিয়ার; আড়াই দশক পেরিয়ে গেলেও এখনও সেই লাস্যময়ী হয়েই আছেন এই নায়িকা।

সামাজিক মাধ্যমে পূর্ণিমার রয়েছে ব্যাপক অনুরাগী। তাই নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এবং তাকে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন সকলে; বিশেষ করে তার অপরিবর্তিত রূপের জন্য। তাই তো পূর্ণিমার নতুন লুক দেখে ফের চমকে উঠল তার ভক্তরা।

সম্প্রতি পূর্ণিমা তার ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তদের নজর কেড়েছে। ছবিগুলোতে তাকে দেখা যায় নতুন লুকেই।পরেছেন সিল্কি কালো পোশাক, চুলে ব্রাউন কালার, সঙ্গে ওয়েভি স্টাইল। এছাড়াও তার পোজ ও হাসিতেও বেড়ে যায় লাবণ্যও। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন লুক; আর নতুন লুক মানেই নতুন ভাইব!’

তবে ঘুরে ফিরে সেই একইরকম মন্তব্যই চোখে পড়ে পূর্ণিমার মন্তব্যঘরে। একজন লিখেছেন, ‘আপনি আগের মতোই সুন্দর’, আরেকজন লিখেছেন, ‘একটুও বয়স বাড়েনি’। আবার তার লুক-স্টাইলেরও প্রশংসা করেন অনেকে।

২০০৩ সালে যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন পূর্ণিমা। এরপর ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa