ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

মেয়েরাই মেয়েদের বড় সমালোচক: প্রিয়াঙ্কা সরকার

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   ১১৫ বার পঠিত
মেয়েরাই মেয়েদের বড় সমালোচক: প্রিয়াঙ্কা সরকার

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি নারীর দৃষ্টিভঙ্গি নিয়ে একটি খোলামেলা মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠেন। অথচ এক নারী যদি আরেক নারীর কষ্ট মন দিয়ে শোনেন, তাতেই অনেক সমস্যা সহজেই লঘু হয়ে যায়।

এই বক্তব্য ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার এই মতামতের সঙ্গে একমত প্রকাশ করে মন্তব্য করেছেন, নারী হয়ে নারীর পাশে দাঁড়ানোর এই বার্তা আজকের সমাজে বিশেষভাবে প্রয়োজনীয়।দীর্ঘদিন ধরে অভিনয়ে নিয়মিত প্রিয়াঙ্কা সরকার। টেলিভিশন নাটক থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম সব জায়গাতেই তার কাজের প্রশংসা পেয়েছে দর্শকদের কাছ থেকে। তবে অভিনয়ের বাইরেও সামাজিক ইস্যুতে নিজের মত প্রকাশে তিনি বরাবরই সাহসী। নারীর অবস্থান, পারস্পরিক সম্পর্ক ও সহমর্মিতা নিয়ে তার এই ভাবনা নতুন করে ভাবিয়েছে অনেকে।

প্রিয়াঙ্কা বলেননি কারও বিরুদ্ধে কিছু, বরং ইঙ্গিত করেছেন সমাজে নারীর প্রতি নারীর সহমর্মিতার অভাবের দিকেই। তার এই মন্তব্যকে অনেকেই দেখছেন আত্মসমালোচনা হিসেবে, আবার কেউ কেউ মনে করছেন এটি পরিবর্তনের আহ্বান নারীর পাশে নারী দাঁড়ানোর এক মানবিক আহ্বান।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa