রাজধানীর মিরপুর-১৪ নম্বরে বাগানবাড়ি বস্তিতে আগুন লেগেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিরপুর ১৪ নম্বরে মার্কস মেডিকেলের পেছনে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।


মন্তব্য করুন