আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মাদারীপুর ১ (শিবচর) এর ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার মিঠুু গত মঙ্গলবার শিবচর থানা বিএনপি ফেইসবুক পেজের মাধ্যমে শিবচর বাসীর উদ্দেশ্য এক পোস্ট করেন।  তা তুলে ধরা হলো :

প্রিয় শিবচর বাসী,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনারা সকলেই জানেন আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,
ভোট আপনার আমানত, এটা রক্ষা করা আপনার পবিত্র দায়িত্ব, সবাইকে অনুরোধ করছি আপনি আপনার মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে  সঠিক সিদ্ধান্ত নিন। আমাকে আপনাদের দোয়ায় রাখুন।

এসময় তার পোস্টে তার শুভাকাঙ্ক্ষীরা তার প্রতি দোয়া ও শুভকামনা জানান।নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা ও সহিংসতা তারা বরদাস্ত করবেন না। কেউ টাকার মাধ্যমে ভোট কিনলে তাদেরকে রুখে দিবেন বলে তার শুভাকাঙ্ক্ষীরা তার এই পোস্টে মন্তব্য করেন।

উল্লেখ মঙ্গলবার সকালের পরে থেকে নির্বাচন কমিশন দেওয়া নির্দেশনা অনুযায়ী সরাসরি প্রচার প্রচারণা সময় শেষ হয়েছে। কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে যাচ্ছেন।