ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

দুবাইয়ে আটকে পড়েছেন ভারতীয় তারকারা

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   ৯৪ বার পঠিত
দুবাইয়ে আটকে পড়েছেন ভারতীয় তারকারা

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু করে বলিউডের নার্গিস ফাকরি, সোনাল চৌহান এবং ইশা গুপ্তার মতো তারকারাও দুবাইয়ে আটকা পড়েছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে এক হোটেলে আটকা পড়েছেন শুভশ্রী। ইউভানের পরীক্ষার পর তাকে নিয়ে পাম জুমাইরাতে ঘুরতে যান শুভশ্রী। গত শনিবার দুবাই গিয়ে বিপাকে তিনি; গত রোববার থেকে হোটেল আটকা পড়েন।

দুবাইয়ের এই অচলবস্থায় আটকে পড়েছেন বলিউডের নার্গিস ফাকরিও। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্টে নিজের আতঙ্ক, দুশ্চিন্তা ও নির্ঘুম রাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।

মেক্সিকো সফর শেষ করে ভারতে ফেরার পথে দুবাইয়ে যাত্রাবিরতি নিয়েছিলেন হানি সিং। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ওই অঞ্চলের সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বিমান চলাচল বিঘ্নিত হলে তিনি সেখানে আটকে যান। রোববার (৩ মার্চ) নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই খবর জানিয়ে দেন হানি সিং।

এছাড়াও বলিউড অভিনেত্রী, শাকিবের বরবাদ সিনেমার নায়িকা সোনাল চৌহানও আটকে পড়েন দুবাইয়ে; আটকে পড়েন ইশা গুপ্তাও। অন্যদিকে আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন, যিনি বর্তমানে প্যারিসে অবস্থান করছেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের এই বৈরী পরিস্থিতির কারণে সেখানে তারা আটকা পড়ে আছেন। কবে নাগাদ তারা নিজ দেশ ভারতে ফিরতে পারবেন তা নিয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa