শ্রীলঙ্কার জলসীমায় ডুবে যাওয়া ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিপদসংকেত পাওয়ার পর জাহাজ থেকে ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী।
যদি শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া সংখ্যা সঠিক হয়, তবে এখনো প্রায় ৬৮ জনের কোনো সন্ধান নেই।



মন্তব্য করুন