ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই আর কেউ কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব শাড়িকাণ্ডে তানজিন তিশাকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি বাদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল
Advertise with us

রমজানে কুয়েতে ৪ ঘণ্টার অফিস

ডে নাইট ডেস্ক
শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   ৬১ বার পঠিত
রমজানে কুয়েতে ৪ ঘণ্টার অফিস

আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসেবে, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ঘোষণা দিয়েছে, পবিত্র এ মাসে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দিনে মাত্র ৪ ঘণ্টা অফিস করবেন। এ ছাড়া এরসঙ্গে থাকবে দুটি ‘গ্রেস পিরিয়ডও’।

সিদ্ধান্ত অনুযায়ী, নারীরা প্রতিদিন দুটি গ্রেস পিরিয়ড পাবেন। যেগুলোর প্রত্যেকটির ব্যাপ্তি হবে ১৫ মিনিট। যার একটি থাকবে অফিস সময় শুরু হওয়ার আগে। আরেকটি অফিস সময় শেষ হওয়ার পর। অর্থাৎ অফিসের সময় শুরু হওয়ার ১৫ মিনিট পর্যন্ত চাইলে নারীরা দেরি করে আসতে পারবেন। আবার তারা চাইলে ১৫ মিনিট আগেও বের হয়ে যেতে পারবেন। এজন্য তাদের কোনো জবাবদিহিতা বা শাস্তির মুখে পড়তে হবে না।

অপরদিকে পুরুষদের রমজান মাসে ৪ ঘণ্টা ১৫ মিনিট অফিস করতে হবে। তারা একটি গ্রেস পিরিডয় পাবেন। যা অফিস শুরুর সময় থাকবে।

কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক বিভাগের ‘২০২৩ সালের কর্মদক্ষতা মূল্যায়নের’ পরই এই ঘোষণা এসেছে।

আর্থিক ও প্রশাসনিক বিভাগের সহকারী সচিব সালাহ খালেদ আল সাকাবি জানিয়েছেন, কর্মদক্ষতা বিবেচনা করে রমজানে কর্মীরা ভালো পরিমাণ অর্থ বোনাস পাবেন। তবে সরকারের বিভিন্ন দপ্তরগুলো তাদের প্রয়োজন অনুযায়ী, শিফট এবং অফিস সময় নির্ধারণ করার সুযোগ পাবে।

আগামী ১১ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসেবে পবিত্র এ মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। ফলে এখনই রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সূত্র: গালফ নিউজ

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa