ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

পানিতে ডুবে মারা গেলেন রাহুল!

ডেনাইটবিডি ডেস্ক
সোমবার, ৩০ মার্চ ২০২৬   ৮৪ বার পঠিত
পানিতে ডুবে মারা গেলেন রাহুল!

ভারতের টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছিলেন এই অভিনেতা। শুটিংয়ের কাজে তিনি পশ্চিমবঙ্গের দিঘার তালসারি এলাকায় যান। সেখানে পানিতে নামার পর তলিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে উপস্থিত টেকনিশিয়ান ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে জলে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধারাবাহিকটিতে রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরো টিম শুটিংয়ের কাজে ওই এলাকায় অবস্থান করছিল। তার ভাষ্য, “জলে ডুবে ওর মৃত্যু হয়েছে—এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্যাকআপের পর ঘটনাটি ঘটে। তবে ঠিক কীভাবে এটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, তাকে দিঘার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa